সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনা: এখন থেকে নমুনা সংগ্রহ করবে না আইইডিসিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এখন থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করবে না। বরং কারো দেহে করোনার উপসর্গ দেখা দিলে রোববার থেকেই নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সারাদেশে কোভিড-১৯ সংক্রমণের মাত্রা বেড়ে গেছে। ভবিষ্যতে এটা আরো বাড়তে পারে- এমন সম্ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আইইডিসিআর এখন থেকে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও ভাইরাসটি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে গবেষণা পরিচালনা করবে বলে জানান তিনি।

আইইডিসিআর-এর উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুশতাক হোসেন বলেন, এখন থেকে বাসায় গিয়ে নমুনা সংগ্রহের কাজ করবে না আইইডিসিআর। সীমিত মাত্রায় নমুনা সংগ্রহ করলেও সেটা হবে বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যা এপিডমিওলজিক্যাল সার্ভের অংশ হিসেবে। এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তর নমুনা সংগ্রহের কাজ করবে।

দেশে ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে কারো শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তারা আইইডিসিআরের হট লাইনে যোগাযোগ করতো। পরে আইইডিসিআর থেকে এসে নমুনা নিয়ে যেত। এখন আর এটি করবে না আইইডিসিআর।

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫৫ জনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ