সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন উম্মাহর খেদমত করে যাব: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান বলেছেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন এবং শক্তি-সামর্থ দান করবেন ততদিন পর্যন্ত উম্মাহর খেদমত করে যাব। স্থানীয় সময় আজ রোববার এক টুইটে তুর্কি জনগণের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন৷

তার দল ক্ষমতাসীন একেপার্টির অবদানের কথা উল্লেখ করে মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা বলেন, জনগণের সেবা করার উদ্দেশ্যে দিন-রাত আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে পথ চলছি, আল্লাহর সাহায্য এবং তুর্কিদের সমর্থন থাকলে আমরা এই পথে আরও অনেক দূর অগ্রসর হব।

আশাবাদ ব্যক্ত করে এরদোগান আরও বলেন, আল্লাহর সহায় হলে জনগণকে সঙ্গে নিয়ে সেবার পথে আমরা চলতেই থাকব, কারণ, সেবার পথ কল্যাণ এবং এবং বরকতের।

জনপ্রিয় এই নেতা গুরুত্বারোপ করে বলেন, আমরা যে পথে চলছি তা আমাদের উত্তরসূরীদের ভবিষ্যৎ বিনির্মানে সহায়ক হবে, যে এই পথ থেকে বিচ্যুত হবে- সেই দায়ভার তার। আমরা এই পথ থেকে সরে দাঁড়াব না। সূত্র: আনাদুলু আরবি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ