সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

‘অবিলম্বে টিভিতে তারাবির নামাজ সম্প্রচার বন্ধ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, একটি মহল নামাজ নিয়ে উপহাস শুরু করেছে। টিভি চ্যানেলে নামাজ সম্প্রচার করে বাসা-বাড়ি থেকে তা অনুসরণ করার কথা বলে মানুষকে ঈমানহারা করার চক্রান্ত করছে। অবিলম্বে টিভি চ্যানেলে নামাজ সম্প্রচার বন্ধ করতে হবে।

শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে মসজিদে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে নামাজ চালু করার পর টিভিতে সম্প্রচার করে বাসা-বাড়িতে নামাজের ইক্তেদা করা হলে তা কোনোভাবেই সহীহ ও জায়েজ হবে না।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সম্প্রতি কোনো কোনো টিভি চ্যানেলে তারাবির নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমামকে অনুসরণ করে নিজ নিজ বাসা-বাড়িতে তারাবি নামাজ আদায় করার বিষয়ে জনমনে চরম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহিহ হওয়ার অন্যতম প্রধান শর্ত। এটি মানা না হলে নামাজ সহীহ হবে না।

‘তাই কোনো টিভি চ্যানেলে সম্প্রচার করা তারাবি নামাজের ইমামের তিলাওয়াত শুনে ও রুকুু-সিজদার অনুসরণে নিজ নিজ বাসা-বাড়িতে ইক্তেদা করে তারাবির নামাজ আদায় করা হলে তা কোনোভাবেই সহিহ ও জায়েজ হবে না। অবিলম্বে এ ধরণের ভন্ডামী বন্ধ না করলে ঈমানদার জনতা সংশ্লিষ্ট টিভি চ্যানেল ঘেরাও করতে বাধ্য হবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ