সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখ টাকা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পবিত্র রমজান উপলক্ষে দেশের ৬৯৫৯টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখা টাকা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশের বেসরকারী টেলিভিশন যমুনা টিভি এ খবর দিয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র বৃহস্পতিবার জানায়, এ অর্থ ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের কওমি মাদরাসার পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, ইএফটির মাধ্যমে এ টাকা পাঠানো হয়েছে। রংপুর বিভাগে ৭০৩টি মাদরাসা, রাজশাহী বিভাগে ৭০৪টি মাদরাসা, বরিশাল বিভাগে ৪০২টি মাদরাসা, ঢাকা বিভাগের ১ হাজার ৭৮০টি মাদরাসা, খুলনা বিভাগে ১ হাজার ১১টি মাদরাসা, সিলেট বিভাগে ৪৮১টি মাদরাসা, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৪৮১ ও বরিশাল বিভাগের ৪০২টি মাদরাসা এ সহায়তা পাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ