সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার কিছুক্ষণ পর তিনি ইন্তেকাল করেন বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আজ মঙ্গলবার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭।

পরিবার সূত্রে জানানো হয়, গতকাল রাতে ধানমণ্ডির বাসায় ঘুমিয়ে ছিলেন অধ্যপক জামিলুর রেজা চৌধুরী। সাহরির সময় তার স্ত্রী ডাকলেও কোনো সাড়া দেননি। সঙ্গে সঙ্গে স্কয়ার হাসপাতালে আনা হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাদের ধারণা, বাসায় অবস্থানকালেই সম্ভবত ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

২০১৮ সালের ১৯ জুন সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়। মৃত্যুর আগে পদ্মাসেতু প্রকল্পের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়াও আরো অনেক দায়িত্ব পালন করেছেন এই শিক্ষাবিদ। সবশেষ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন। উপাচার্য ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটিরও।

একসময় বুয়েটে অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। এছাড়া তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ