মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

তওবা, ইস্তেগফার ও ইবাদতে সময় কাটানোর আহ্বান চরমোনাইয়ের পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, রমজান মাস আত্মশুদ্ধি অর্জনের মাস। সহানুভূতির মাস। এ মাসের যথাযথ মর্যাদা রক্ষার জন্য সর্বস্তরের মুসলমানকে এগিয়ে আসতে হবে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, স্যাটেলাইট টেলিভিশনগুলোতে সকল প্রকার অশ্লীল ছবি প্রদর্শন বন্ধ রাখতে হবে। লকডাউনের সুযোগে এক শ্রেণির মানুষ কৌশলে অশ্লীলতাকে উস্কে দিয়ে যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। তাই সকল প্রকার অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াতে না পারে এ জন্য সিন্ডিকেটগুলোকে ভেঙ্গে দিতে হবে। গরীব, অসহায় ও মেহনতি মানুষের প্রতি নজর দিন, যেন অর্ধাহারে ও অনাহারে না থাকে।

আত্মশুদ্ধি, সাম্য, সহমর্মিতা ও মানবীয় গুণাবলী সুষ্টির উদাত্ত আহ্বান নিয়েই রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান আমাদের দ্বারপ্রান্তে সমাগত। তাই বেশি বেশি তওবা, ইস্তেগফার এবং ইবাদম বন্দেগীর মধ্যে সময় অতিবাহিত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, মুসলিম জাতীয় ঐতিহ্য চেতনায় এবং ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে রমজান অতি গুরুত্বপূর্ণ। রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস, ইসলাম প্রতিষ্ঠার মাস, বিজয়ের মাস। মুসলমানের দ্বীন ও দুনিয়ার সমৃদ্ধি, পার্থিব ও আধ্যাত্মিক উন্নতি, দৈহিক ও মানবিক শ্রেষ্ঠত্ব আর গৌরব ও মর্যাদার অবিস্মরণীয় স্মৃতি বয়ে নিয়ে আসে মাহে রমজান। উন্নত চরিত্র অজর্নের পক্ষে অন্তরায় পাশবিক বাসনার প্রাবল্যকে পরাভূত করত পাশবিক শক্তিকে আয়ত্তাধীন করা হচ্ছে সিয়ামের তাৎপর্য। ব্যক্তিগত এবং সামাজিকভাবে সর্বত্র আল্লাহর দ্বীনের প্রাধান্য প্রতিষ্ঠায় যাবতীয় প্রতিকূলতার মুখে টিকে থাকার জন্যে যে মানসিকতার প্রয়োজন, সিয়ামের সাধনার মধ্যেই তা অর্জিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ