মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

রমজানে বেশি বেশি কোরআন তিলাওয়াতের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজানের সংযম ও পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র এই মাসে জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের আহ্বানও জানিয়েছেন তিনি। ঘরে অবস্থান করে যিকির-আজকার, নফল ইবাদত ও বেশি বেশি কোরআন তেলাওয়াতের আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল শুক্রবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহবান জানান।

তিনি বলেন, আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করি এবং পারস্পারিক সহযোগিতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করি। জীবনের সর্বক্ষেত্রে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রমজান আত্মসংযম, অনুকম্প ও ক্ষমা লাভের মাস। পবিত্র এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও মহান নৈকট্যলাভের সুযোগ হয়।

বর্তমান করোনা সংকটে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারাবিসহ অন্যান্য নামাজ নিজ নিজ বাসায় বসে আদায় করুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোজা রেখে ঘরে অবস্থান করি এবং বেশি বেশি করে কোরআন শরীফ তেলওয়াত করি। পাশপাশি যিকির ও নফল এবাদতের পরিমাণ বাড়াই। সর্বশক্তিমান আল্লাহর দরবারে দোয়া করি, যাতে তিনি দেশ ও জাতি তথা গোট বিশ্বকে এই মহামারি থেকে মুক্ত করেন।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। আমিন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ