সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ডিএমপিকে করোনা সুরক্ষা সরঞ্জাম দিলেন আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালনকালে ভাইরাসের সংক্রমণ রোধে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সুরক্ষা সামগ্রী দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলামের কাছে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন আইজিপি। এই সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তর থেকে সকল ইউনিটে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এ ছাড়া, সুরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য সকল ইউনিটকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

‘চলমান করোনা পরিস্থিতিতে বর্তমান বাস্তবতায় পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রীর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। ক্রমবর্ধমান এ চাহিদা পূরণের লক্ষ্যে সুরক্ষা সামগ্রী সরবরাহের ধারাবাহিকতায় ডিএমপিকে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।’

সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে- ৫০ হাজার মাস্ক, ২ হাজার বোতল স্যানিটাইজার, ২ হাজার পিস আই প্রোটেক্টর, ১ হাজার পিস ফেইস শিল্ড এবং পুনর্ব্যবহারযোগ্য ১৫ হাজার পিপিই বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ