মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা ডিসেম্বরের মধ্যে প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত চার দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুহতামিম পায়ে হেঁটে হজের উদ্দেশে রওয়ানা করলেন নাটোরের দুলাল হোসেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

করোনা সংক্রমণ এড়াতে খোলা মাঠে পণ্য ক্রয়-বিক্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে খোলা মাঠে সামাজিক দূরত্ব মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সের শুরুতে তিনি এ আহ্বান জানান।

করোনার সংক্রমণ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আক্রান্তদের সঙ্গে মানবিক আচরণ করুন। তাদের সঙ্গে অমানবিক আচরণ না করে সুরক্ষিত থাকুন। সবাইকে সুরক্ষিত থাকতে হবে। মাস্ক পড়ুন, গরম পানি খান, নিজেকে সুরক্ষিত রাখুন।

তিনি আরও বলেন, করোনা মোকাবেলায় প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং সেই অনুসারে কাজও শুরু হয়েছে। যাদের আসলেই প্রয়োজন, তারা যেন এই সহযোগীতা পান সেজন্য প্রতিটি ওয়ার্ডে তালিকা করতে বলা হয়েছে। তবে এই ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করবেন না। ত্রাণ নিয়ে দুর্নীতি সহ্য করা হবে না।

এ সময় আসন্ন রমজান মাসে পণ্য পরিবহন ও খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে ঘরে বসে তারাবির নামাজ পড়া ও কৃষি উৎপাদনের দিকে নজর দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ