মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বর্তমান পরিস্থিতিতে ‘মাস্ক’ পরে নামাজ আদায় করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজকাল করোনা ভাইরাসের কারণে অনেক মুসল্লিকে মাস্ক পরে নামাজ আদায় করতে দেখা যায়। কোনো কোনো মসজিদে ইমাম সাহেবকেও মাস্ক পরে ইমামত করতে দেখা গেছে। অনেকের প্রশ্ন, এভাবে মাস্ক পরে নামাজ পড়া বা পড়ানো কি ঠিক?

উত্তর: স্বাভাবিক অবস্থায় বিনা ওজরে নাক-মুখ কোনো কাপড় ইত্যাদি দ্বারা ঢেকে নামাজ পড়া মাকরূহ তাহরীমী। তবে কোনো ওজর বা অসুস্থতার কারণে নামাজের মধ্যে মুখ ঢাকা বা মাস্ক পরা মাকরূহ নয়। সেক্ষেত্রে কোনো কারাহাত ছাড়াই নামাজ আদায় হবে।

অতএব বর্তমান পরিস্থিতিতে করোনো ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে সতর্কতাবশত মাস্ক পরে নামায পড়লে তা কোনো কারাহাত বা শরয়ী আপত্তি ছাড়াই আদায় হয়ে যাবে। *جاء في الدر المختار مع رد المحتار ٦٥٢/١ : "يكره اشتمال الصماء والاعتجار والتلثم والتنخم وكل عمل قليل بلا عذر". وفي رد المحتار تحته: "(قوله: والتلثم) وهو تغطية الأنف والفم في الصلاة؛ لأنه يشبه فعل المجوس حال عبادتهم النيران، زيلعي. ونقل ط عن أبي السعود: أنها تحريمية". (সূত্র: দারুল ইফতা, জামিআতুল উলূমিল ইসলামিয়া বিন্নুরী টাউন, করাচী, পাকিস্তান।)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ