মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

নারায়ণগঞ্জে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশুসহ আট জন দগ্ধ হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

দগ্ধ আটজন হলো- নুরজাহান (৬০), কীরণ (৪৩) হীরণ (২৫) ও তার স্ত্রী মুক্তা (২০) মেয়ে লিমা (৩), আবুল হোসেন (২২), কাওসার (১৬) এবং আপন (১০)।

দগ্ধের স্বজন ইলিয়াস জানান, ভোরে বাসার চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে চার রুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে স্বামী-স্ত্রী হীরণ, মুক্তা ও তাদের মেয়েসহ আটজন দগ্ধ হয়েছে। পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আদমজী ইপিজেটের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান  জানান, ওই বাসায় গ্যাসের চুলা সারা রাত চালু থাকায় চারটি রুমে গ্যাস জমে ছিল। সকালে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে চার রুমে আগুন ছড়িয়ে পড়ে একই পরিবারের শিশুসহ আটজন দগ্ধ হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, একই পরিবারের শিশুসহ দগ্ধ আটজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের সবার শরীরের বিভিন্ন স্থান আগুনে ঝলসে গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ