বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসলামী আন্দোলন জোটে ফিরবে, প্রত্যাশা আসিফ মাহমুদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এখনো জোটের দরজা খোলা আছে বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ। তিনি এখনো প্রত্যাশা করেন, ইসলামী আন্দোলন এগার দলীয় জোটে ফিরবে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘এনসিপি আসন সমঝোতার শুরু থেকেই ৩০টি আসনের বিষয়ে বলে আসছে। এখনো তা-ই রয়েছে। আমরা এখনো প্রত্যাশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটে ফিরে আসবে। এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তনে এসেছে তাই আসন বৃদ্ধির জন্য জোটের লিয়াজোঁ কমিটিতে আলোচনা হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে এনসিপির কোনো ভূমিকা আছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের সংবাদ সম্মেলনে জোট ছাড়ার পেছনে আদর্শিক কারণ উল্লেখ করেছেন। সেখানে এনসিপির কোনো ভূমিকা নেই।’

তিনি আরও বলেন, ‘ইসলামী আন্দোলনের জন্য জোটে এখনো আলোচনার দুয়ার খোলা রয়েছে। আমরা আশা করছি, তারা জোটে ফিরবেন এবং আমরা একসঙ্গে নির্বাচনি বৈতরণী পাড়ি দেব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ