শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

খুলনায় সাদপন্থীদের ইজতেমা বন্ধে আলেমদের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইত্তেফাকুল মুসলিমিন বাংলাদেশের মহাসচিব, ঢাকা গাউছিয়া জামে মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলেছেন, খুলনার মাটিতে ভ্রান্ত সাদ অনুসারীদের কোন ধরনের জমায়েত সহ্য করা হবে না।

খুলনার ওলামায়ে কেরাম ও আলমি শুরার তাবলিগী সাথীগণ-এর ব্যানারে সাদ অনুসারীদের ইজতেমা বন্ধের দাবিতে রোববার  খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সম্মেলনে লিখিত বক্তৃতায় মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন,  খুলনা জেলা ইজতেমার নামে ভ্রান্ত মাওলানা সাদ অনুসারীদের একটি গ্রুপ জমায়েতের পরিকল্পনায় কার্যক্রম পরিচালনা করছে। এটি সহজ-সরল ধর্মপ্রাণ মুসলমানদের পথভ্রষ্ট ও গোমরাহীর পথে ধাবিত করানোর একটি অপপ্রচেষ্টার সুকৌশল মাত্র। তাই দাওয়াত ও তাবলিগের লেবাসে খুলনা জেলা ইজতেমার নামে বটিয়াঘাটায় অনুষ্ঠিতব্য জমায়েত অবিলম্বে বন্ধ করতে খুলনায় সর্বস্তরের ও উলামায়ে কেরাম ও আলমী শুরার তাবলিগী সাথীরা ময়দানে নেমেছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আসাদুল্লাহ, মুফতি মাহমুদ হাসান, মুফতি আব্দুশ শাকুর, মাওলানা তাফসীর, মুফতি মাশহুদুর রহমান, মুফতি হাসান জামিল, হাফেজ আবু মুসা, মোঃ রাশেদ, মুফতি আবু জর, মুফতি সায়াদ, মাওলানা আবুল কালাম ও মাওলানা আবুল হাসান প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ