শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। তারা সবাই কাশিয়ানী উপজেলার জয়নগর উচ্চবিদ্যালয়ের ছাত্র।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটিয়াপাড়া-কালুখালী রেললাইনের বিশ্বনাথপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গ্রামের ভেতরে অনেক রেলক্রসিং অরক্ষিত। সেখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। তাই এত বড় দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- উপজেলার মহেশপুর ইউনিয়নের নাওরাদুলা গ্রামের ফরিদ শরীফের ছেলে এসএসসি পরীক্ষার্থী ইয়াসিন শরীফ (১৮), সোনাসপুর গ্রামের আহাদ তালুকদারের ছেলে দশম শ্রেণির ছাত্র সোহান তালুকদার (১৮) ও হিরন্যকান্দি গ্রামের আশরাফ আলীর ছেলে দশম শ্রেণির ছাত্র আবু রায়হান (১৭)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আজিজুর রহমান জানান, আজ দুপুর ১টা ৪০ মিনিটে কাশিয়ানীর ভাটিয়াপাড়া রেল স্টেশন থেকে একটি লোকাল ট্রেন রাজবাড়ী জেলার কালুখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর আড়াইটার দিকে বিশ্বনাথপুর রেলক্রসিং পার হওয়ার সময় ওই লোকাল ট্রেনটি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই তিন স্কুলছাত্র গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহান তালুকদার ও আবু রায়হানকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ রেল পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ