শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্কুলের অনুষ্ঠান শেষে লাশ হলো আবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ওয়ারীতে ওয়াসার গাড়িচাপায় আবির (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে বলে জানা গিয়েছে। এরই প্রতিবাদে তার সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

আবিরের লাশ তৎক্ষণাত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওয়ারী উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে আজ সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওয়াসার গাড়িটি চাপা দেয় বলে জানায় ওয়ারী থানার এসআই জহির।

আজ আবিরের স্কুলে একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে বলধা গার্ডেনের পাশে ওয়াসার একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে প্রাণ হারায়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

আবিরের বাবার নাম হানিফ মিয়া। আবিরের মা কয়েক মাস আগে মারা গেছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়। বড় ভাই পানিতে ডুবে আগেই মারা গেছে। ওয়ারীর ৫৩/৪ জয়কালী মন্দির এলাকায় পরিবারের সঙ্গে থাকতো সে। তার বাবা নবাবপুরে মেশিনারি পার্টসের ব্যবসা করেন।

আবিরের সহপাঠী রাসেল জানান, আজকে তাদের ফেয়ারওয়েল ছিল। অনুষ্ঠানে অংশ নিতে সব বিভাগের এসএসসি পরীক্ষার্থীরা স্কুলে এসেছিল। স্কুলের সামনের সড়কে ওয়াসার গাড়ি আবিরকে চাপা দেয়। গাড়িটি বেপরোয়া গতিতে ছিল।

ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলের সামনের ওয়ারী স্ট্রিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ