বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ফেনীর সিন্দুরপুরের তাফসীরুল কুরআন মাহফিল বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবরাহিম শওকত: প্রতি বছরের মতো এবারও ফেনীর দাগনভুঁইয়ায় সিন্দুরপুর তাওহীদি জনতা ও যুব সমাজের উদ্যোগে ১১ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল হতে যাচ্ছে।

আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের প্রাইমারি স্কুল মাঠে এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন- সুলতান আহমদ নানুপুরী রহ. -এর সাহেবজাদা মাওলানা এমদাদুল্লাহ, আমন্ত্রিত ওয়ায়েজ হিসেবে থাকবেন, ঢাকার জামিয়া কারীমিয়া আরাবিয়ার মুহাদ্দিস মুফতি ওয়ালি উল্লাহ এবং হেদায়াতুল্লাহ আজাদী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন- মুফতি আবুল কালাম আজাদ, ঢাকার জামিয়া আজমিয়া বনশ্রীর মুহাদ্দিস, -রামপুরার মসজিদে গনীর খতিব ও সত্যপুর মাদরাসা সিন্দুরপুরের পরিচালক মুফতি মাহফুজুর রহমান সিন্দুরপুরী।

এছাড়াও উপস্থিত থাকবেন- ১নং সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর নবী ও রঘুনাথপুর দারুস সুন্নাহ মাদরাসার মুহতামিম ও এন টিভি ইউ.কে এর ইসলাম বিষয়ক আলোচক মাওলানা সালাউদ্দীন জাহাঙ্গীর।

মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে রামপুরার জামিয়া কারীমিয়া আরাবিয়ার মুহাদ্দিস মুফতি হোসাইন আহমদ জাবের আওয়ার ইসলামকে বলেন, তাফসীরুল কুরআন মাহফিলটি এই এলাকায় দীর্ঘ ১০ বছর ধরে হয়ে আসছে। সাধারণ মানুষ যেন দীন বুঝতে পারে সে জন্য প্রতি মাহফিলে বিজ্ঞ আলেমদের আনতে চেষ্টা করি।

তিনি আরও বলেন,মাহফিল সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাহফিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। তারা এ বিষয়ে সভা করেছে। আমরা আশা করছি প্রতি বছরের মতো এবারও সুষ্ঠু ও সুন্দর ভাবে মাহফিল শেষ করতে পারবো।

মুফতি হোসাইন আহমদ জাবের সবার কাছে মাহফিলের জন্য দোয়া চান এবং মাহফিলে সকলের স্বতঃস্ফুর্ত উপস্থিতি কামনা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ