শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

এই প্রথম প্রকাশিত হলো ইউক্রেনীয় ভাষায় মহানবী সা. এর সম্পূর্ণ জীবনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউক্রেনীয় ভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবন নিয়ে রচিত প্রথম বই প্রকাশ পেয়েছে। ৪২৪ পৃষ্ঠার এই বইটি রচনা করেছেন ত্বহা হুসাইন। ইউক্রেনের ভাষায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদ সা. এর সম্পূর্ণ জীবনীভিত্তিক এটাই সর্বপ্রথম বই।

একাধিক আন্তর্জাতিক আরবি গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিক্ষামূলকভাবে বইটি মাত্র ১ হাজার কপি ছাপানো হয়েছে। যেগুলো দেশটির মসজিদ সমূহের পাঠাগার ও ইউক্রেনে মুসলিমদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম 'উম্মাহ'র অফিসে পাওয়া যাবে।

'উম্মাহ'র অফিসিয়াল ওয়েবসাইটে নতুন বইটি সম্পর্কে জানানো হয়েছে, গ্রন্থটিতে লেখক শুধুমাত্র রাসূল সা. এর জীবন প্রসঙ্গে আলোচনা করেই খ্যান্ত হননি; বরং তাঁর জন্মের পূর্বাপর নানা ঘটনা, তৎকালীন আরবি পরিবেশ পরিস্থিতি নিয়ে বিস্তর আলোকপাত করেছেন। পাঠক যেন মহানবী সা. এর ব্যক্তিত্ব থেকে শুরু করে পারিবারিক সামাজিক সর্বোপরি তাঁর রাজনৈতিক দর্শন সম্পর্কে জানতে পারেন এজন্য আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা ও পারিপার্শ্বিক নানা বিষয় উল্লেখ করেছেন বইয়ের পাতায় পাতায়।

মহানবী সা. এর আগমনে আরবজাতির জীবনের মোড় পরিবর্তন ও সামাজিক উত্থানের রোমাঞ্চকর কাহিনিও সুনিপুণভাবে উদ্ধৃত করেছেন লেখক ত্বহা হুসাইন। এছাড়াও বইটিতে ইসলামের গুরুত্বপূর্ণ দু'টি জিহাদ বদর ও উহুদে কাফেরদের অবস্থান, মুসলমানদের রণকৌশলের সচিত্র ম্যাপ অংকিত রয়েছে।

'আল ইখওয়ানুল মুসলিমুন'-এর আরবি ওয়েবসাইট থেকে বেলায়েত হুসাইন এর অনুবাদ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ