শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রামুতে শ্যামলী বাসের চাপায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের রামুতে শ্যামলী পরিবহনের একটি গাড়ির চাপায় প্রাইভেটকারের তিনজন যাত্রী নিহত হয়েছেন। এরমধ্যে দু’জন ঘটনাস্থলে আর অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের চন্দ্রিকা এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মাসুদ কিবরিয়া, পাহাড়তলীর মৃত মকবুল আহম্মদের ছেলে জামাল উদ্দিন ও আতুরার ডিপো এলাকার নূর আহম্মদের ছেলে জানে আলম।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আবুল খায়ের জানিয়েছেন, কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা দুইযাত্রী মারা যান। গুরুতর আহতাবস্থায় আরও দু’জনকে প্রথমে রামু হাসপাতাল পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শ্যামলী পরিবহনের চালক পলাতক রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

কক্সবাজার সদর জেলা হাসপাতালের পুলিশ বক্সে কর্তব্যরত পুলিশ কনস্টেবল নুর উদ্দিন জানিয়েছেন, রামুর সড়ক দুর্ঘটনায় আহতাবস্থায় চট্টগ্রাম শহরের পশ্চিম নাসিরাবাদ এলাকার মুকবুল আহমদের ছেলে জামাল উদ্দিনকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ