মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রঙিন উপাসনা: বদলে যাওয়া নষ্ট সময়ের কাহিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আয়োজন করে ক্রুসেড যুদ্ধ ডেকে চরম মার খাওয়ার পর মুসলমানদের পরাজিত করার জন্য চারটি প্রস্তাবনা পেশ করলেন সেন্ট লুইস। তারপর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে আরও তীব্র ঝাঁঝালো এবং ভিন্ন মাত্রার যুদ্ধ।

শেষ যামানায় উম্মতের ভেতর ৭৩ দল হবে। বায়তুল মাকদিসের অন্যায় দাবিদাররা উঠেপড়ে লেগেছে, মুসলমানদের দল-মত নির্বিশেষে সবাইকে জাহান্নামে নিয়ে যেতে। কাউকে নিজেদের ক্রীড়নক বানিয়ে জান্নাতিদের নাস্তানাবুদ করছে, কাউকে সেবা-সুযোগ দিয়ে আত্মতুষ্টিতে ভুগিয়ে রেখেছে বুদ্ধিযুদ্ধের ক্রুসেডাররা। তাদের এই ক্রীড়নক পরিক্রমায় আছে ভণ্ড পীর, সিনেমার মডেল—পুঁজিবাদ দুনিয়ার সবাই।

বইটি কিনতে ক্লিক করুন 

রঙিন উপাসনায় বুদ্ধিযুদ্ধের চিত্র আঁকার কোশেশ করা হয়েছে, যে যুদ্ধে আমরা দেখি, আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হওয়া অনেক মাদরাসায়ও অনুদান দেয় এবং পুস্তক বিতরণ করে খ্রিস্টান মিশনারিরা!

কাহিনির পাঁজরে কাহিনি বিঁধে রচিত হয়েছে রঙিন উপাসনা, উপযুক্ত জায়গায় এসেছে মজবুত দলিল—বেদনা, রোমাঞ্চ ও উত্তেজনার এ এক মহা-ঘূর্ণাবর্ত। যে বলে দিয়েছে বদলে যাওয়া এই নষ্ট সময়ের ভেতরের রহস্য, যুবক-বৃদ্ধ সবাইকে উদ্বুদ্ধ করে সুন্দর সত্য ও ভালোবাসার পথে। পাঠককে ভাবাবে, কাঁদাবে এবং মুষ্টিবদ্ধ করাবে।

এক নজরে বই 

বই : রঙিন উপাসনা
লেখক : ওমর আলী আশরাফ
ধরন : উপন্যাস
প্রচ্ছদ : কাজী যুবাইর মাহমুদ
প্রকাশক : নবডাক প্রকাশন
প্রচ্ছদ মূল্য: ২৮৬
রকমারি মূল্য: ২৪২ (১৫% ছাড়)

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ