মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রুকইয়াহ: ঘরে ঘরে বইটি ১ কপি থাকা উচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিহাব আহমেদ তুহিন ।।

নিঃসন্দেহে ব্লাক ম্যাজিকের অস্তিত্ব সত্য। একে অস্বীকার করার উপায় নেই। আল্লাহ স্বয়ং ব্লাক ম্যাজিকের কথা উল্লেখ করেছেন পবিত্র কুরআনে (২:১০২)। আমাদের দেশে গ্রামাঞ্চলে এর চর্চা ব্যাপক। এমনকি শহরেও একটু চোখ কান খোলা রাখলে আত্মীয় ও প্রতিবেশিদের মধ্যে কাউকে না কাউকে পাওয়া যাবে, যে নিজে কুফরী কালাম চর্চা করে কিংবা এর দ্বারা আক্রান্ত হয়েছে।

দুঃখজনকভাবে, আমরা অনেকেই এ বিষয়ে অজ্ঞ। তাই কুফরী কালামের চিকিৎসা করি আমরা কুফরী কালাম দ্বারাই। যার ফলে অনেকে নিজেরাই কুফরী করে কাফির হয়ে যায়। কেননা, প্রত্যেকটা কালো জাদুর সাথেই জড়িয়ে আছে নিকৃষ্ট পর্যায়ের কুফর।

বাংলা ভাষায় এ বিষয়ে যথেষ্ট গাইডলাইনের অপ্রতুলতা দূর করতে বের হয়েছে 'রুকইয়াহ' বইটি। লেখক আব্দুল্লাহ আল মাহমুদ ভাই। আমি মনে করি, বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে এ বইটির এক কপি থাকা উচিত। শয়তান আর তার অনুসারীরা যত শক্তিশালী হোক না কেন আল্লাহর কালামের সামনে ওরা কখনোই দাঁড়ানোর সাহস রাখে না।

বইটি কিনতে ক্লিক করুন 

‘রুকইয়াহ’ বইটি এ বিষয়ে গ্রন্থিত সর্বপ্রথম ও পাঠক সমাদৃত বই। এর গুরুত্বপূর্ণ বিশেষত্ব—খুব সহজে সমস্যাগ্রস্ত  ব্যক্তি নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবেন। কালো জাদু, তাবিজ কবজ ও অতিপ্রাকৃত সমস্যার সমাধানে ডাক্তার বৈদ্য কবিরাজদের কাছে দৌড়ে অযথা হয়রানির শিকার হতে হবে না।

রুকইয়াহ সম্বন্ধে জানুন। আপনার বন্ধু বান্ধব, পড়শি প্রতিবেশী এবং আশপাশের সকলকে এ ব্যাপারে জানতে উৎসাহিত করুন। সবাইকে পরিচিত করুন প্রিয় নবীজির আশ্চর্য ফলদায়ক এ চিকিৎসাপদ্ধতি সম্পর্কে…। আসুন, হারিয়ে যাওয়া এই সুন্নাহকে পুনরুজ্জীবিত করি।

এক নজরে বই

বই: রুকইয়াহ
লেখক: আব্দুল্লাহ আল মাহমুদ
সম্পাদনা: আলী হাসান উসামা ও আবদুল্লাহ আল মাসউদ
প্রকাশনী: মাকতাবাতুল আসলাফ
মূল্য: ২৭০ টাকা (২৫% ছাড়)

বইটি কিনতে ক্লিক করুন 

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ