শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

মির্জা গালিবের নির্বাচিত ৬ কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাফর আলম
ভূমিকা ও অনুবাদ

মির্জা আসাদুল্লাহ খান গালিব (১৭৯৭-১৮৬৯)। প্রকৃত নাম আসাদুল্লাহ বেগ খান। প্রথমে আসাদ নামে কবিতা লিখতেন, পরে গালিব নাম ধারণ করেন। ১১ বছর বয়স থেকে ফার্সি ও উর্দু ভাষায় গজল লিখেছেন। ভারতের উর্দু কবিদের অন্যতম শিরোমণি। জন্ম আগ্রায়। দিলি্লতে স্থায়ী বসবাস। শেষদিকে বাহাদুর শাহ জাফরের সভাকবি ছিলেন। প্রেম, বিশ্বাস, সুর, সুরা, অবক্ষয়, হাহাকার, জরা প্রভৃতি তার কবিতায় সার্থক রূপায়ণ করেছেন। মৃত্যু নিঃসঙ্গ করুণভাবে দিলি্লতে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ 'দিওয়ানে গালিব'। 'দাস্তাম্বু' তার সিপাহি বিপ্লবের রোজনামচানির্ভর একটি ঐতিহাসিক গ্রন্থ। ঢাকায় এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে।]

১.
ধর্মীয় মতবাদের যে সমস্যা গালিব তোমার কাব্যরীতি
লোকে তোমাকে সুফি মানতো যদি তুমি এত মদ না গিলতি।

২.
আশা নেই প্রশংসাতে পরওয়া করি না পুরস্কার
আমার শেরের মানে কঠিন বলো সে তো তোমাদের অধিকার।

৩.
কর্জ করে মদ খাই, বোঝা যাবে ঠিকই
ভুখা থাকার মজা একদিন রং ছড়াবে ঘরে।

৪.
কোথায় পানশালার দরজা, কোথায় নমস্য ব্যক্তি
আমি এতটুকু জানি, আমি যখন প্রবেশরত তিনি তখন বের হচ্ছিলেন।

৫.
সে এলো আমার ঘরে কি ঈশ্বরের লীলাখেলা
আমি কখনো তাকাই ঘরের দিকে আর কখনো তাকাই তার দিকে।

৬.
কিছু প্রেমিকার রঙিন ছবি, কিছু সুন্দরীর পত্রলিপি
আমার মৃত্যুর পর এই সব সম্পদ পাওয়া যাবে আমার ঘর থেকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ