রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

‘হজের মতো সরকারি খরচে তীর্থ ভ্রমণের সুযোগ পাচ্ছেন হিন্দুরাও'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘সনাতন (হিন্দু) ধর্মের মানুষও সরকারি খরচে ভারতে তীর্থ ভ্রমণের সুযোগ পাচ্ছেন।’ বললেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।

মঙ্গলবার সকালে যশোরের পিটিআই অডিটরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক কর্মশালার উদ্বোধনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, মুসলিম ধর্মের মানুষ সরকারি খরচে হজে যাওয়ার সুযোগ পান। একইভাবে সনাতন ধর্মের মানুষও সরকারি খরচে ভারতে তীর্থ ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

‘গত বছর থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। এ বছর যাতে বেশিসংখ্যক মানুষ তীর্থে যেতে পারে সরকার সেই ব্যবস্থা করবে।’ বলেন তিনি।

এ সময় বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নিমাই চন্দ্র রায়, প্রবীণ শিক্ষক তারাপদ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল সমাদ্দার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম যশোরের সহকারী পরিচালক লিটন শিকদার, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও মন্দিরভিত্তক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ