আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে
সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির আয়োজনে কতকিছু ডট কমের ব্যবস্থাপনায় মহান বিজয়ের মাস উপলক্ষ্যে, মুসলিম ইনস্টিটিউট ময়মনসিংহ চত্বরে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু হলো আজ। এ মেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
আজ সকাল ১২ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই বইমেলা শুরু হয়েছে। দিল মাহমুদ সাব্বিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া ফয়জুর রহমান রহ.-এর পরিচালক আল্লামা আব্দুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহের ড. মো:আক্কাছ উদ্দিন ভুঞাঁ, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো: এহতেশামুল আলম, ময়মনসিংহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান মো: আশরাফ হোসাইন, এডভান্স রেসিডেন্সিয়াল কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ মো: কামরুল হাসান মিলন, ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি একে এম ফখরুল আলম বাপ্পি চৌধুরী, জামিয়া ইসলামীয়া সেহড়া মোমেনশাহী'র পরিচালক মাওলানা আনওয়ারুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম মোমেনশাহী'র পরিচালক মাওলানা দেলাওয়ার হোসাইন, জামিয়া শায়েখ আব্দুল মুমিন মোমেনশাহী'র পরিচালক মুফতি মাহবুবুল্লাহ্, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর, ময়মনসিংহ সিরাত চর্চা ও গবেষণা কেন্দ্রের পরিচালক মুফতি আমীর ইবনে আহমদ, মাহাদুদ দাওয়া আল ইসলামীয়া বাংলাদেশের পরিচালক মাওলানা মাহমুদুল হক সিদ্দিক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে ফেসবুকের ভাইরাসে আক্রান্ত এই সময়ে এমন একটি অনুষ্ঠান সত্যিই আশার আলো ছড়াবে। আমরা যদি বেশি বেশি বই পড়ি তাহলে একদিন আমাদের ঘরেই পাঠাগারে রূপান্তরিত হবে। ইসলামি বই পড়ার মাধ্যমে সকল প্রকার অপসংস্কৃতি থেকে বেঁচে থাকা যাবে।
অতিরিক্ত ডিআইজি মো: আক্কাছ উদ্দিন ভুঞাঁ বলেন, ইন্টারনেটের এই জগতে তরুণদের আর বই পড়তে হ য়না। এখন ইন্টারনেটেই তারা বই পড়à¦