রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্তের তালিকায় শীর্ষে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২০ বছরে জলবায়ু পরিবর্তনে আক্রান্ত দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। আগের মতোই তালিকাটিতে বাংলাদেশের অবস্থান সপ্তমে।

জার্মানি ভিত্তিক গবেষণা সংস্থা জার্মানওয়াচের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। স্পেনের বার্সেলোনায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে প্রতিবেদনটি প্রকাশ পায়।

বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচক-২০২০ শীর্ষক এই প্রতিবেদনে দেখা যায়, গত ২০ বছরে জলবায়ু পরিবর্তনে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান আগের মতোই সপ্তমে রয়ে গেছে।

এ ছাড়া একই সময়ে সবচেয়ে বেশি বড় দুর্যোগ আঘাত হেনেছে এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। ১৯৯১ থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে ১৯১টি জলবায়ু পরিবর্তনজনিত বড় দুর্যোগ আঘাত হানে।

জলবায়ু পরিবর্তনের কারণে এই সময়ে বাংলাদেশে ১৬৮ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ডলারের আর্থিক ক্ষতি হয়েছে, যা দেশের জিডিপির শূন্য দশমিক ৪১ শতাংশ।

প্রতিবেদনটি জানায়, বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু আক্রান্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে পুয়ের্তোরিকো। গতবারও এই তালিকার শীর্ষে ছিল দেশটি। এরপর যথাক্রমে রয়েছে মিয়ানমার, হাইতি, ফিলিপাইন, পাকিস্তান ও ভিয়েতনাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ