শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বাসচাপায় রাজীব-দিয়ার মৃত্যু, রায় ১ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় রাজধানীর শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু ও কয়েকজনকে আহত করার ঘটনায় দুই বাসের মালিক, চালক ও হেলপারদের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেয়া হবে আগামী ১ ডিসেম্বর।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রায়ের তারিখ ধার্য করেন।

এদিন আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে হয়। এরপর আদালত রায়ের তারিখ ঘোষণা করেন। রায়ের দিন এই মামলায় গ্রেফতার আসামিদেরও আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত।

এর আগে, গত ২ অক্টোবর সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে ৭ অক্টোবর আসামিদের আত্মপক্ষ সমর্থনের তারিখ ধার্য করা হয়। ৭ অক্টোবর আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

এরপর আদালত গত ৪ নভেম্বর যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন। কয়েকদিন যুক্তিতর্ক শুনানি করেন আসামি ও রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষ আসামিদের খালাস দেওয়ার পক্ষে ও রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন যুক্তিতর্কে।

গত বছর ২৫ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে গত ৬ সেপ্টেম্বর জাবালে নুরের দুই বাসের মালিক শাহাদৎ হোসেন আকন্দ ও জাহাঙ্গীর আলম, দুই বাসচালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং দুই হেলপার এনায়েত হোসেন ও কাজী আসাদকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। এ ঘটনায় গ্রেফতার অন্য একটি বাসের চালক মুহা. সোহাগ আলী ও হেলপার মুহা. রিপন হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ