শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

রোদেও ঠাণ্ডা থাকবে ডিভাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোদের মধ্যেও ডিভাইসকে ঠাণ্ডা রাখার জন্য নতুন একটি সিস্টেম তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকরা।

বিদ্যুৎ ছাড়াই ডিভাইসের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস কমাতে পারবে এটি। গবেষকরা একে বলছেন প্যাসিভ ডিভাইস।

এতে কোনো মুভিং পার্টস নেই। সিস্টেমটি কাজ করে রেডিয়েটিভ কুলিং পদ্ধতিতে। এটি সূর্যের আলো ভেতরে প্রবেশ করতে দেয় না এবং ভেতরের তাপ (ইনফ্রারেড লাইট) বাইরে বের করে দেয়।

গবেষকরা জানিয়েছেন, প্যাসিভ ডিভাইসটিরর ওপরে অ্যারোজেল নামের একটি বিশেষ পলিয়াথলিন ফোমের প্রলেপ দেওয়া আছে। এ ফোমের কল্যাণে সূর্যের তাপ প্রতিফলিত হয়। প্যাসিভ ডিভাইসটি তৈরির খরচ কম। ওজনও খুব বেশি নয়। বিদ্যুৎ নেই এমন এলাকায় এটি ব্যবহার করে শাক-সবজি সতেজ রাখা যাবে। ফ্রিজ ব্যবহারে বিদ্যুতের খরচও কমে আসবে।

প্যাসিভ ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছে সায়েন্স অ্যাডভান্স নামের একটি গবেষণাপত্রে। গত বুধবার (৩০ অক্টোবর) গবেষণাপত্রটি প্রকাশ করা হয়। গবেষণা দলে ছিলেন এমআইটি ও ইউনিভার্সিটি অব চিলির শিক্ষার্থী ও শিক্ষকরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ