শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

হঠাৎ দুদক কার্যালয়ে সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনে (দুদক) গিয়েছিলেন সাকিব আল হাসান।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুদক কার্যালয়ে যান তিনি। প্রায় আধঘণ্টার মতো সেখানে অবস্থান করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ (এক বছর নিষোধাজ্ঞা স্থগিত) করেছে আইসিসি।

প্রণব কুমার বলেন, সাকিব ২০১৮ সাল থেকে দুদকের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। পূর্বনির্ধারিত একটি বিষয়ে চেয়ারম্যান স্যারের সাথে আলোচনার জন্য তিনি এসেছিলেন।

এদিকে দুদকের একাধিক কর্মকর্তা বলেন, সাকিবকে পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। পরে পাঁচতলায় দুদক চেয়ারম্যানের কক্ষে তিনি ৩০ মিনিটের মত অবস্থা করে বেরিয়ে যান।

সাকিব নিষিদ্ধ হওয়ার পর দুদক চেয়ারম্যান বলেছিলেন, 'সাকিবকে নিয়ে যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। কিন্তু একই সাথে সে ভুল স্বীকার করেছে, তার মধ্য দিয়ে সে উচ্চ নৈতিকতার পরিচয় দিয়েছে।

দুদক যখন চেয়েছে তখনই সাকিব বিনা পয়সায় আমাদের সাথে কাজ করেছে। সে তরুণদের আইডল। আশা করি আগের মতোই আমরা সাকিবকে পাশে পাবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ