শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ইসলামের বিকল্প নেই: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: ‘দেশের সার্বিক পরিস্থিতি ভাল নয়। মানুষের জান-মাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা নেই। নারী ধর্ষণ, নারী ও শিশু হতা মারাত্মক আকার ধারণ করেছে। মানুষের মাঝে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। একটি পক্ষ বারবার আল্লাহ ও রাসূল সা.কে নিয়ে উস্কানী দিচ্ছে। দিন দিন অশান্তির আগুন জ্বলছে। এমতাবস্থায় মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে ইসলামের বিকল্প নেই।’

আজ শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর উদ্যোগে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এসব কথা বলেছেন।

খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল ও দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।

মুফতী ফয়জুল করীম বলেন, পরিশুদ্ধ নিয়ত, বুলন্দ সাহস এবং যথাযথ তরবিয়াত গ্রহণের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য দায়িত্বশীলদেরকে কাজ করতে হবে। একদল আদর্শবান দায়িত্বশীল গঠনের মাধ্য দীন বিজয়ের এ মহান কাজকে আঞ্জাম দিতে হবে। তিনি বলেন, সাহাবায়ে কেরাম নিজেদের জীবন বিলিয়ে দিয়ে সর্বোচ্চ ত্যাগ শিকার করেছিলেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের যেভাবে শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন দীনের জন্য।

তিনি বলেন, প্রচলিত শাসন ব্যবস্থা জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই মানবতার সাবির্ক মুক্তি নিহিত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ