শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর

এবার কুমিল্লায় কাউন্সিলর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার দুই সিটিতে চলমান অভিযানের মধ্যেই এবার হত্যা মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াত উল্লাহ শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের চর্থা বড় পুকুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাউন্সিলর শিপন কুমিল্লা মহানগরের ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত ) মুহা. সালাহ উদ্দিন বলেন, ওয়ারেন্ট থাকায় কাউন্সিলর শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে বিএনপি নেতা শিপনের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলায় ওয়ারেন্ট নেই- তার পরিবারের সদস্যরা এমনটা দাবি করেছেন বলে জানিয়ছেন মহানগর ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন।

পুলিশ জানিয়েছে, কাউন্সিলর শিপন ২০১৪ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় সংঘর্ষে নিহত বিজিবি সদস্য রিপন হত্যার মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে কুমিল্লা সিটির প্ল্যান পাস নিয়ে জালিয়াতির অভিযোগে দুদকের একটি মামলাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ