মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির মূল ভিত্তি আল্লাহর সন্তুষ্টি’ দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা

৩ হাজার বছরের পুরনো অক্ষত কফিন উদ্ধার মিসরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের লুক্সোর শহরে মমিসহ ত্রিশটি প্রাচীন কাঠের কফিন পাওয়া গেছে। গত এক শতাব্দীতে সবচেয়ে বেশি পুরানো কফিন উদ্ধারের ঘটনা এটিই।

দেশটির প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রণালয় গত শনিবার এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে।
এতে বলা হয়েছে, লুক্সোরের পশ্চিম তীরে আল-আসাসিফ সমাধিক্ষেত্রে একসঙ্গে পাওয়া গেছে কাঠের রঙিন এসব কফিন। এগুলোর ভেতর আছে নারী, পুরুষ ও শিশুদের মমি।

এখনো অক্ষত অবস্থায় রয়েছে কফিনগুলো। এমন কি এর গায়ে যে অলঙ্করণ করা হয়েছে বা নকশা আঁকা আছে, তা বিন্দুমাত্র নষ্ট হয় নি।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, কফিনগুলো তিন হাজার বছরের পুরোনো বলে জানানো হয়েছে। মিসরের প্রত্নতত্ত্ব বিষয়ক সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেছেন, মমিগুলো নারী, পুরুষ ধর্মগুরু এবং শিশুদের। কফিনের গায়ে উল্লিখিত তারিখ অনুযায়ী, তা ২২তম ফারাওনিক রাজবংশের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ