শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

রিফাত হত্যার প্রধান আসামি রিফাতের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার রিফাত হত্যা মামলার প্রধান আসামি মুহা. রাকিবুল হাসান রিফাত ফরাজির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ মামলার চার আসামির জামিন আবেদন শিশু আদালতে পাঠানোর পাশাপাশি পলাতক এক আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়া হয়েছে।

বুধবার বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহা. ইয়াসিন আরাফাত এ আদেশ দেন।

এ বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী মুহা. মজিবুল হক কিসলু বলেন, রিফাত হত্যা মামলার ধার্য তারিখে বরগুনা জেলা কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়াও এ মামলায় জামিনে থাকা নিহত রিফাতের শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিও আদালতে হাজির হয়। আদালতে এ মামলার প্রধান আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজির জামিন আবেদন করা হয়। পরে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

এছাড়াও এ মামলার অপ্রাপ্তবয়স্ক আসামি রাশিদুল হাসান রিশান ফরাজি, তানভীর হোসেন, অয়ালিউল্লাহ ওলি এবং মারুফ মল্লিকের জামিন আবেদন করা হয়। পরে আদালত তাদের জামিন আবেদন শুনানির জন্য শিশু আদালতে প্রেরণ করেন।

মামলার পলাতক অপ্রাপ্তবয়স্ক আসামি মুহা. নাইমকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলার প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের বিরুদ্ধে ২০১৭ সালে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ