শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

প্রভাবশালী ১০০ নারীর তালিকায় রোহিঙ্গা তরুণী জেসমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৃথিবীর ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় উঠে এসেছে রোহিঙ্গা বংশোদ্ভূত বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ক্রিকেটার জেসমিন আক্তারের নাম। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জন্ম নেন জেসমিন।

শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর ব্র্যাডফোর্ড শহরের অল-এশিয়ান গার্লস ক্রিকেট দলে খেলে নিজের খেলোয়াড়ি নৈপুণ্যের প্রমাণ দেন জেসমিন। এ বছর পথশিশুদের বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড দলের হয়ে খেলেন জেসমিন।

জানা গেছে, পরিবেশ, জ্ঞান, নেতৃত্ব, সৃষ্টিশীলতা, খেলাধুলা ও পরিচয়-এমন ছয় ক্যাটাগরিতে প্রকাশিত তালিকাটি তৈরি করা হয়।

এসবের ভিত্তিতে ওই তালিকায় জায়গা করে নেয় সারা বিশ্বের ১০০ নারী। এতে প্রত্যেকের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়। সেই হিসেবে জেসমিনের দেশ পরিচয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য লেখা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জন্ম নেন জেসমিন। এরপরে শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি।

সেখানে যাওয়ার পর ব্র্যাডফোর্ড শহরের অল-এশিয়ান গার্লস ক্রিকেট দলে খেলে নিজেকে ক্রীড়াবিদ হিসেবে মেলে ধরেন জেসমিন। এমনকি এ বছর পথশিশুদের বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড দলের হয়ে খেলেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ