শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

ঘুষের টাকাসহ দুদকের ফাঁদে পাসপোর্ট অফিসের কর্মচারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের অফিস সহায়ক আতিকুল ইসলাম ঘুষের টাকাসহ আটক হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

আজ সোমবার দুপুরে তাকে ২১ হাজার টাকাসহ আটক করা হয়।

দুদক দিনাজপুর আঞ্চলিক সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশেকুর রহমান জানান, দীর্ঘদিন থেকে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে ঘুষ লেন-দেনের অভিযোগ ছিল। দুপুরে জেলা পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ঘুষের ২১ হাজার টাকাসহ অফিস সহায়ককে আটক করা হয়েছে।

তিনি জানান, দ্রুত সময়ে পাসপোর্ট করে দেয়া হবে এমন আশ্বাস দিয়ে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সহিম উদ্দিনের কাছে অবৈধভাবে অতিরিক্ত টাকা দাবি করা হয়।

এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ হাজার টাকাসহ আতিকুল ইসলামকে আটক করা হয়।

আটকের পর তাকে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

এর আগে গত ৭ অক্টোবর ঠাকুরগাঁও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলী নগদ ৫০ হাজার টাকাসহ দুদকের জালে ধরা পড়েন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ