মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাদরাসা শিক্ষকদের এমপিওভুক্তিতে নতুন সফটওয়্যার মেমিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইএমআইএস সফটওয়্যার নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মাদরাসা শিক্ষকদের জন্য তৈরি করা হয়েছে পৃথক এমপিও সফটওয়্যার মেমিস। খুব শিগগিরই মেমিসে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে।

শনিবার (১২ অক্টোবর) পাঁচ শতাধিক উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাকে নিয়ে এক কর্মশালার আয়োজন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এ কর্মশালায় মাদরাসা শিক্ষকদের নতুন এমপিওভুক্তির স্থগিত থাকা কার্যক্রম চালুর বিষয়ে নির্দেশনা দেয়া হবে বলে নিশ্চিত করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

সূত্র জানায়, গত ১১ সেপ্টেম্বর ইএমআইএস সেলে মাদরাসা শিক্ষকদের অনলাইন ও অফলাইনে নতুন এমপিওভুক্তি, বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও তথ্য সংশোধনী কার্যক্রম স্থগিত করা হয়েছে।

অধিদপ্তর সূত্র জানা যায়, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপ-পরিচালকদের সমন্বয়ে গত ২ সেপ্টেম্বর একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় মৌখিকভাবে ‘মেমিস’ সফটওয়্যারের বিষয়ে জানানো হয়। খুব শিগগিরই কর্মকর্তারা নতুন শিক্ষকদের এমপিও আবেদন সরাসরি মেমিসে পাঠাবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ