সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

ঈমান জাগানিয়া গল্প সিরিজ 'হিরে মোতি পান্না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক মজুমদার ।।

কুরআনের একটি বড় অংশজুড়ে রয়েছে কিচ্ছা-কাহিনি। এর উদ্দেশ্য হচ্ছে বড় কোনো সত্যকে ঘটনা ও দৃষ্টান্তের মাধ্যমে বোঝানো। ঘুমন্ত অন্তরগুলোকে জাগানো। আল্লাহর প্রিয়জনদের পদাঙ্ক অনুসরণ করে চলার প্রতি উদ্বুদ্ধ করা। বিভিন্ন জাতির উত্থান-পতনের কাহিনি শুনিয়ে উন্নত চরিত্র ও আচরণের আলোকবর্তিকা দেখানো।

এ কারইে প্রত্যেক যুগে ইলম ও নবুওয়তের ধারকেরা ইবাদত ও একাগ্রতা, প্রেম ও ভালোবাসা, জ্ঞান ও দৃঢ়তা এবং উন্নত চরিত্রমাধুরী দিয়ে সাজাতে হৃদয়কে নাড়া দেয়ার মতো ঘটনা তাদের বক্তৃতা ও লিখনিতে যুক্ত করেছেন। সেই ধরনের ঘটনা ও কাহিনির একটি সংকলন ঈমান জাগানিয়া গল্পসিরিজ ‘হিরে মোতি পান্না’।

আট খণ্ডের এই সিরিজটি মূলত পীর জুলফিকার আহমদ নকশাবন্দির বিভিন্ন বয়ান ও কিতাবে উল্লেখ করা ঘটনার সংকলন। পাকিস্তানে জন্ম নেয়া এই আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও লেখক ইতোমধ্যে বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন। আধ্যাত্মিকতা ও সময়ের ভাষায় তিনি বলেন ও লেখেন। তার বলা ও লেখার মধ্যে এমন সম্মোহনী শক্তি আছে যা যেকোনো পাঠককে মুগ্ধ করে।

‘হিরে মোতি পান্না’ সিরিজে বিষয়ভিত্তিক সাজানো গল্পগুলো পাঠককে ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি গল্পে আছে শিক্ষণীয় নানা উপকরণ। তার বলার ভঙ্গির কারণেও গল্পগুলো হয়ে উঠেছে আকর্ষণীয়। নানা আঙ্গিকের গল্পগুলো পাঠকের হৃদয়কে নাড়া দেবে, ঈমানি চেতনায় উদ্বুদ্ধ করবে এবং ঘুমন্ত অন্তরকে জাগাবে। মুসলিম ইতিহাসের নানা বাঁকের বৈচিত্র্যময় উপাদান মিলবে প্রতিটি ঘটনায়।

আট খণ্ডের প্রায় ১১০০ পৃষ্ঠার সিরিজটি প্রকাশ করেছে বাংলাবাজারের মাহফিল প্রকাশনী। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলোচিত সাংবাদিক ও লেখক শাকের হোসাইন শিবলী। সিরিজটির সাতটি খ- অনুবাদ করেছেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর। অষ্টম খণ্ডের অনুবাদ করেছেন তরুণ লেখক মাহমুদ হাসান তাসফীন। আর পুরো সিরিজটির কাব্যানুবাদ করেছেন ইলিয়াছ জাবের।

বোর্ড বাঁধাই, ঝকঝকে প্রচ্ছদে মোড়ানো প্রতিটি খণ্ডের গায়ের মূল্য ২৪০ টাকা। একবক্সে পুরো সিরিজটির মূল্য ১৯২০ টাকা। গ্রাহকদের জন্য রয়েছে ৪০ ভাগ ছাড়। আর বিক্রেতাদের জন্য আছে বিশেষ কমিশন। সিরিজটি সংগ্রহ করা যাবে বাংলাবাজারের বিক্রয়কেন্দ্র (০১৮৬৯৫১৪২২৩) থেকে। এছাড়া পাওয়া যাবে দেশের বিভিন্ন লাইব্রেরিতে। আর ঘরে বসে সংগ্রহ করা যাবে রকমারি ডটকম থেকে।

আরএম/
-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ