মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুরগি ড্রেসিং করার ইসলামি নীতিমালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রযুক্তির কল্যাণে মুরগির পশম ছাড়াতে হাতের ব্যবহার করা লাগে না। মুরগির পশম ছাড়াতে ড্রেসিং করা হয়। মুরগি কোন পদ্ধতিতে ড্রেসিং করলে তা হালাল হবে এবং কোন পদ্ধতিতে ড্রেসিং করলে হালাল হবে না জানেন না অনেকেই। না জানার কারণে হালাল জিনিসও আমাদের হারাম হয়ে যাচ্ছে। আধুনিক মাসয়ালা হিসেবে সব মুসলমানদের এ মাসয়ালা জানা উচিত। তাই আওয়ার ইসলামের পাঠকদের জন্য তা উল্লেখ্য করা হলো।

মাসয়ালা: মুরগি গরম পানিতে চুবিয়ে ড্রেসিং করার যে পদ্ধতি চালু আছে, তার মধ্যে কিছু পদ্ধতি এমন আছে, যার মাধ্যমে মুরগি একেবারেই হারাম হয়ে যায়। আবার কিছু পদ্ধতি এমন আছে যার দ্বারা মুরগি হারাম হয় না।

হালাল পদ্ধতি: জবেহের পর মুরগির ভিতর-বাহিরের সব ময়লা বের করে গরম পানিতে চুবিয়ে ড্রেসিং করলে হালাল হবে।

হারাম পদ্ধতি: মুরগির ভিতরের ময়লাসহ চুবানোর কারণে ময়লা-আবর্জনার ক্রিয়ায় গোশতের স্বাদ-ঘ্রাণে পরিবর্তন হয়ে গেলে তা খাওয়া জায়েজ হবে না। তবে গরম পানিতে চুবানোর সাথে সাথেই তুলে ফেলায় ময়লা-আবর্জনার ক্রিয়ায় গোশতের স্বাদ-ঘ্রাণ পরিবর্তন না হলে তা হালাল হবে।

বি.দ্র. ড্রেসিংয়ের পানি আগে থেকে মুরগির রক্ত বা বিষ্ঠা বা অন্য কোন কারণে নাপাক হয়ে থাকলে, সেই নাপাক পানিতে চুবানোর কারণে গোশতের স্বাদ-ঘ্রাণে পরিবর্তন হলে, সেই মুরগি হারাম হবে। গোশতের স্বাদ-ঘ্রাণে পরিবর্তন না হলে খাওয়া যাবে। - (ফাতওয়ায়ে শামি ১/৫৪৪,আহসানুল ফাতাওয়া ২/৯৬)

আরএম/