মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

সিরাজগঞ্জের চার আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ শহরের মাসুমপুর খেলার মাঠে আয়োজিত গণসমাবেশে দলটির আমির মাওলানা মামুনুল হক প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আমিরে মজলিস সবাইকে খেলাফত কায়েমের জন্য রিকশা প্রতীকের পক্ষে সবাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-১ (সদর ও কাজিপুর) মাওলানা আব্দুস সামাদ খান, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ), মুফতি আহমদুল্লাহ সিরাজী, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) মুফতি আব্দুর রউফ এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) মুফতি নজরুল ইসলাম। 

এর আগে সকাল ১১টার দিকে মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে দলটির সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে গণসমাবেশ শুরু হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, যুগ্ম মহসচিব মুফতি শরাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা আবুল হাসানাত জালালী এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ