মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

নবনির্বাচিত আমির ও মহাসচিবকে অভিনন্দন জানালো ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও মাওলানা ইউসুফ সাদেক হক্কানী মহাসচিব নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

আজ (২৬ এপ্রিল, ২০২৫) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই নবনির্বাচিত নেতৃত্বকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ বলেন, “আপনাদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্ব খেলাফত প্রতিষ্ঠার স্বপ্নকে আরও বেগবান করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, আপনাদের হাত ধরে খেলাফত আন্দোলন অতীতের সেই গৌরবময় অধ্যায়ে ফিরে যাবে এবং দেশের আপামর জনতার আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের প্রতিটি সদস্য নবনির্বাচিত আমীর ও মহাসচিবের দিকনির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আল্লাহর কাছে আপনাদের সুস্থ জীবন ও দ্বীনের পথে অবিচল থাকার তাওফিক কামনা করছি।”

সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাকির হোসেন বলেন, "আমরা নবনির্বাচিত নেতৃত্বকে পূর্ণ সমর্থন জানাই এবং বিশ্বাস করি, ছাত্রসমাজকে সাথে নিয়ে আপনারা খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করবেন।"

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ