মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

২৯ অ্যাপ গায়েব করে দিল গুগল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুগল প্লে স্টোর থেকে সম্প্রতি ২৯টি অ্যাপ ডিলিট করা হয়েছে। মূলত এসব অ্যাপগুলোতে ভাইরাস থাকার অভিযোগেই ডিলিট করা হয়েছে। যদিও অ্যাপগুলো গড়ে ১ কোটির বেশি ডাউনলোড হয়েছে।

যে ২৯টি অ্যাপ ডিলিট করা হয়েছে তার মধ্যে ২৪টি অ্যাপ হচ্ছে ‘হাইডএড’ বিভাগের অন্তর্গত। যার অর্থ হলো অ্যাপগুলো খোলার সাথে সাথে নিজেদের আইকনগুলোকে লুকিয়ে দিত এবং হোম স্ক্রিনে শর্টকাট হিসেবে যুক্ত হতো।

কুইকহিল সিকিউরিটি ল্যাব থেকে জানানো হয়েছে, এ অ্যাপগুলোর ব্যবহারকারী সহজেই আনইনস্টল করতে পারবেন না এবং আইকনটি হাইড থাকার কারণে ব্যবহারকারী অ্যাপটি আনইনস্টল করার বিকল্পটিও পাবেন না। কেউ চাইলে অ্যাপটির শর্টকাট সরিয়ে ফেলতে পারেন, তবে অ্যাপ্লিকেশনটি ডিভাইসে ইনস্টল থাকবে।

বাকি পাঁচটি অ্যাপ হচ্ছে ‘এডওয়ার’ বিভাগের অন্তর্গত। এ অ্যাপগুলো পপ-আপ অ্যাডের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে অর্থ উপার্জন করছিল।

এমনকি ইউটিউব, ফেসবুক ওপেন করলেও এ অ্যাপগুলো বিজ্ঞাপন দেখাতো। এর সঙ্গে এ বিজ্ঞাপনগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে ব্যবহারকারীর অজান্তেই চালু থেকে ফোনকে স্লো করে দিতো, পাশাপাশি ফোনের ব্যাটারিও দ্রুত শেষ করে ফেলতো।

-ওএএফ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ