মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জাকারবার্গকে ফেসবুক ভেঙে দিতে বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বছর জুড়েই ফেসবুকের বিরুদ্ধে ওঠা প্রতিযোগিতা, ডিজিটাল প্রাইভেসি, সেন্সরশিপ ও রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে স্বচ্ছতার আইনি প্রশ্নে জর্জরিত প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তারই জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের কয়েকজন সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাকারবার্গ। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাকারবার্গের সঙ্গে সাক্ষাতের একটি ছবি টুইটারে পোস্ট করেন। সেখানে দেখা গেছে, হাত মিলিয়ে জাকারবার্গের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন ট্রাম্প। ছবিটির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন- ওভাল অফিসে দারুণ সাক্ষাৎ হলো ফেসবুকের মার্ক জাকারবার্গের সঙ্গে।

এ ব্যাপারে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক খবরে বার্তা সংস্থা এএফপি বলছে, ওভাল অফিসের ওই সাক্ষাৎকারে জাকারবার্গকে ফেসবুক ভেঙে দেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রাম্পের সেই আহ্বান তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যানও করেন মার্ক জাকারবার্গ। ওই সাক্ষাৎকারে ট্রাম্প ও জাকারবার্গের মধ্যে ভবিষ্যৎ ইন্টারনেট নিয়ন্ত্রণ এবং এ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র।র্

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ