শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ইভটিজিংয়ের অভিযোগে ১৮ কিশোর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইভটিজিংয়ের অভিযোগে কক্সবাজার শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামন থেকে গ্যাংস্টার গ্রুপের সদস্যসহ ১৮ কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারি মহিলা কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে কক্সবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, সারাদেশে কিশোরদের গ্রুপভিত্তিক সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে অভিযান চলছে। কক্সবাজারেও অভিযান জোরদার করা হয়েছে। শনিবার শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় অভিযান চালিয়ে ১৮ কিশোরকে আটক করা হয়।

মানস বড়ুয়া বলেন, আটকদের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ রয়েছে। এছাড়া এদের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ