শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর মোহনপুর উপজেলায় অপহৃত এক স্কুলছাত্রীকে (১৩) রাজধানী ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় রিফাত হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পার্শ্ববর্তী তানোর উপজেলার তালন্দ গ্রামে তার বাড়ি। বাবার নাম সলিম উদ্দিন। রিফাত একজন ট্রাকচালক।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগী মেয়েটি ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মোহনপুরের ঘাসিগ্রামে তার বাড়ি। রিফাত তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসতেন। গেল বুধবার স্কুল থেকে ফেরার পথে তাকে অপহরণ করে নিয়ে যান রিফাত।

এ নিয়ে রাতেই মেয়েটির ভাই থানায় অপহরণের মামলা করেন। এর পর পুলিশ মেয়েটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। অবশেষে তাদের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে ঢাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণের অভিযোগে রিফাতকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, শুক্রবার রিফাতকে রাজশাহীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর শারীরিক পরীক্ষার জন্য ওই মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ