বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপের ভর্তি শুরু, আবেদন করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ♦

বিশ্বের বৃহত্তম ইসলামি বিদ্যাপীঠ মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর ঘোষণা দেন আল-আজহারের উপাচার্য ডক্টর মুহাম্মাদ মেহেরসাবী। অনলাইন ভিত্তিক এই ভর্তি কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত চলবে বলে জানান তিনি।খবর-আল আহরামের।

মিশরীয় পত্রিকাটি আল-আজহারের মিডিয়া সেন্টারের বরাতে জানিয়েছে, যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে আল আজহার থেকে সেকেন্ডারি সার্টিফিকেট অর্জনে সক্ষম হয়েছে সেসব আগ্রহী শিক্ষার্থীরাই শুধুমাত্র বৃহস্পতিবার সকাল থেকে নির্দিষ্ট সরকারি একটি ওয়েবসাইটে দ্বিতীয় ধাপের ভর্তির রেজিষ্ট্রেশন করার সুযোগ পাবে।

আল-আজহারের অনলাইন সমন্বয়ক বিষয়ক প্রধান মুহাম্মাদ ফারজ জানিয়েছেন, প্রথম ধাপে যেসকল শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করতে পারেনি তারাই দ্বিতীয় ধাপে আবেদন করবে। আর দ্বিতীয় ও শেষ ধাপে সর্বমোট ২৬ হাজার ৩ শত ২ জন শিক্ষার্থীর আবেদনের সুযোগ রয়েছে।

অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইটে প্রবেশ করুনঃ-https://tansik.egypt.gov.eg/application/Certificates/Azhar/DefaultAzhar.aspx

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ