বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু মাওলানা ড. আনযার হুসাইন মিয়া রহ.: বর্ণাঢ্য খেদমতে সমৃদ্ধ জীবন

টঙ্গীতে তামীরুল মিল্লাতের ছাত্রাবাস থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীতে এক মাদরাসা ছাত্রের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। রবিবার (২১ জুলাই) বিকালে টঙ্গীর তামীরুল মিল্লাত মাদরাসার একটি ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের হোসেন তামীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিমের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জুবায়ের দিনাজপুরের বীরগঞ্জ থানার ভূগনগর গ্রামের এনামূলের ছেলে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই তানভীর আহম্মেদ জানান, তামীরুল মিল্লাত কামিল মাদরাসার আইডিয়াল হোস্টেলের দ্বিতীয় তলা থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

লাশের সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ এমদাদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি হত্যা না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা তদন্ত সাপেক্ষে তা বলা যাবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ