মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাংলায় এসএমএস পাঠাতে খরচ হবে ইংরেজির অর্ধেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইল ফোনে বাংলায় এসএমএস পাঠানোকে উৎসাহিত করতে খরচ কমিয়েছে সরকার। ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে বাংলায় এসএমএস পাঠাতে খরচ হবে ২৫ পয়সা, যা প্রতিটি ইংরেজি এসএমএস’র অর্ধেক।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলায় একটি এসএমএস পাঠাতে ইংরেজির প্রায় দ্বিগুণ খরচ হয়। কারণ, বাংলায় অক্ষর বেশি হয়ে যায়। সেই অসুবিধার যুগ অতিক্রান্ত। এখন রাষ্ট্রভাষায় এসএসএম পাঠান ইংরেজির অর্ধেক দামে।’

গত ১৩ জুন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপ পরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২০ জুন থেকে এই নির্দেশনা কার্যকর হবে। বাংলায় প্রতিটি এসএমএস-এর জন্য ভ্যাট ও ট্যাক্স ব্যতীত ২৫ পয়সা করে নির্ধারণ করা হলো।

নির্দেশনাটি দেশের সব মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ