মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফেসবুকের অ্যাপ ডাউনলোড করলেই পুরস্কার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্টাডি ফ্রম ফেসবুক' নামে বাজারে নতুন অ্যাপ ছেড়েছে ফেসবুক। এ অ্যাপের মাধ্যমে ফেসবুক স্মার্টফোন ব্যবহারকারীদের অ্যাপের ব্যবহার ও এ বিষয়ে তাদের কার্যক্রম জানতে পারবে। এ জন্য ব্যবহারকারীকে অর্থও দেবে ফেসবুক। তবে অর্থের পরিমাণ কত তা নির্দিষ্ট করে বলা হয়নি।

এই অ্যাপটি ব্যবহারের আগে ইউজারদের সতর্ক করছে ফেসবুক। কারণ ব্যক্তিগত তথ্য ফাঁসের জন্য ইতিমধ্যেই কাঠগড়ায় উঠতে হয়েছে ফেসবুককে। তাই স্টাডি অ্যাপ ব্যবহারের জন্য কিছু সতর্কতা জারি করা হয়েছে। প্রথমত অ্যাপটি প্রাপ্ত বয়স্কদের জন্য। অর্থাৎ ১৮ বছর এবং তার উর্ধ্বে যাদের বয়স, তারাই এটি ব্যবহার করতে পারবেন।

এই অ্যাপের মাধ্যমে ফেসবুক আপনার থেকে কী কী তথ্য নিচ্ছে, তা বিস্তারিত জানিয়ে দেবে। ফেসবুক ওয়েবসাইট অথবা প্লে স্টোর থেকেই সবকিছু জেনে নেয়া যাবে। তবে ব্যবহারকারীর ইউজার আইডি, পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি, ভিডিও অথবা মেসেজের মতো তথ্য ফেসবুক নেবে না।

পাশাপাশি ইউজারের কোনও তথ্য থার্ড পার্টি অ্যাপের কাছে বিক্রিও করবে না ফেসবুক। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় রেখে ভারত ও আমেরিকাতেই এই অ্যাপটি প্রথমে চালু করছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ