মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১৮০ কোটি মুসলিমদের জন্য আসছে ‘হালাল’ ব্রাউজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে মোবাইল ও ডেস্কটপ ব্রাউজার তৈরি করেছে মালয়েশিয়ার একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। সালাম ওয়েব নামের ওই প্রতিষ্ঠানটি দাবি করেছে, মুসলমানদের জন্য ‘হালাল’ ব্রাউজার এটি।

বিশ্বের ১৮০ কোটি মুসলমানকে লক্ষ্য করে এই হালাল ব্রাউজার তৈরি করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির দাবি।

বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে একটি নিরাপদ এবং নৈতিকভাবে সংবেদনশীল অনলাইন অভিজ্ঞতা দিতে সক্ষম হবে এটি।

ভৌগোলিক সীমা ধরে নামাজের সময় দেখাবে ব্রাউজারটি। এতে থাকবে কম্পাস, যা কেবলার দিক জানিয়ে দেবে ব্যবহারকারীদের।

এ ছাড়া নামাজের সময় যদি আপনি কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে যান, ইসলামি শরিয়া অনুযায়ী যদি সেটি নিষিদ্ধ হয়, তাও জানিয়ে দেবে এই ব্রাউজার।

সালাম ওয়েবের ব্যবস্থাপনা পরিচালক হাজ্জা হাসনি জরিনা বলেন, “নতুন প্রজন্মের অনেকেই আছেন যারা প্রযুক্তিকে ভালোবাসে, তেমনি আবার ইসলামি শরিয়া অনুযায়ী চলার চেষ্টাও করেন। ফলে আমরা চাই, আমাদের মাধ্যমে তাদের সেই অভিজ্ঞতা যেন আরও ভালো হয়।”

চলতি বছরের শুরুতে ব্রাউজারটি আনার কাজ শুরু করে সালাম ওয়েব। আরবি, ইংরেজি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ান ভাষা বাহাসা, বাংলা, উর্দু সহ আরও কিছু ভাষায় এ ব্রাউজার ছাড়া হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ