সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বিদেশে থাকলেও মন পড়ে আছে দেশে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে থাকলেও মন পড়ে আছে দেশে।

তিনি বলেন, প্রিয় দেশবাসী, সবসময় দেশে আপনাদের সঙ্গে ঈদ উদযাপন করি। এবারে বিভিন্ন কারণে আমাকে দেশের বাইরে আসতে হয়েছে। বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে।

প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, পরিবার-পরিজন ছাড়া যারা বিদেশে আছেন, তাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমিও এখন প্রবাসে আছি। আমি জানি, দূরে থাকাটা কত কষ্টকর।

রমজানের শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, এক মাস রোজা রেখে যে সংযম দেখানো হয়, তারপরেই ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। সে আনন্দটা আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।

শেখ হাসিনা বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। দেশ ও জাতির কল্যাণ কামনা করে বঙ্গবন্ধুকন্যা বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ