শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

ঈশ্বরদীতে ২ যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঈশ্বরদীর গোকুলনগর ও চকনারিচা বাঘবাড়িয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আলতাব হোসেন (৪৫) উপজেলার শহরের স্কুলপাড়া চারাবটতলা এলাকার আবেদ আলীর ছেলে ও সাকিব হোসেন (২০) বাঘবাড়িয়া এলাকার আলমগীর হোসেন নুনের ছেলে।

স্থানীয়দের বরাতে ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, উপজেলার গোকুলনগর গ্রামে একটি নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে আলতাব হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের দাবি, আলতাব হোসেন মাদক ব্যবসায়ী ছিলেন। আভ্যন্তরীণ কোনো ঘটনায় তিনি খুন হয়ে থাকতে পারেন।

অপরদিকে, ঈশ্বরদীর চকনারিচা বাগবাড়িয়া গ্রামের শামসুলের বাড়ির পেছনে সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সাকিবের মরদেহ উদ্ধার করে।

সাকিব নানার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তবে তিনি কীভাবে খুন হয়েছেন তা এখনো জানা যায়নি। দুটি ঘটনারই তদন্ত চলছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ