শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

চট্টগ্রামের ইপিজেডের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম ইপিজেডে ইউনিটি অ্যাক্সেসরিজের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ভবনটির পঞ্চমতলা পুরোপরিভাবে ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইপিজেডের এক নম্বর সড়কের ইউনিটি অ্যাক্সেসরিজ কারখানার পঞ্চমতলায় আগুনের সূত্রপাত। রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। আগুন নিভলেও এখনও ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনে পাঁচতলা ভবনের পঞ্চমতলা পুরোপরি ভস্মীভূত হয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে আজ কারখানাটি বন্ধ ছিল। তাই কীভাবে আগুন লেগেছে তা এখন বলা সম্ভব নয়। এ ঘটনায় তদন্ত কমিটি হবে। এরপরই কারণ বলা যাবে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিও আন্দাজ করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের ইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ইউনিটের ১৪টি গাড়ি কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ